প্রেমিকের সাথে ঝগড়া করে প্রেমিকার আত্মহত্যা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জ শহরে প্রেমিকের সাথে অভিমান করে নাইমা আক্তার (২২) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার বেলা ৩ টার দিকে শহরের নিউ ফিল্ড মাঠে কৃষি শিল্প বানিজ্য মেলায় কীটনাশক খেয়ে আত্মহহন করে নাইমা।
নাইমা আক্তার সদর উপজেলার রিচি গ্রামের বিলাত আলীর কন্যা এবং হবিগঞ্জ সরকারী মহিলা কলেজের ২য় বর্ষের ছাত্রী। এ ঘটনায় শহরজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ মরদেহের ছুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নাইমার পরিবারের বরাত দিয়ে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) তদন্ত জিয়াউর রহমান জানান, কলেজ ছাত্রী নাইমার সাথে একই গ্রামের লাল মিয়ার পুত্র কুদ্দুছ আলী (২৫) এর প্রেমের সম্পর্ক ছিল। দুপুরে নাইমা কলেজ শেষে বাণিজ্য মেলায় ঘুরতে যায়। এসময় সে তার প্রেমিক কুদ্দুছ আলীর সাথে মোবাইল ফোনে কথা বলে। এতে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে নাইমা মেলার ভেতরেই কিটনাশক জাতীয় ট্যাবলেট খায়। পরে তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, নাইমার পরিবার এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ দেয়নি। তবে মৌখিক অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি সম্পর্কে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Related News
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More
হবিগঞ্জে ২০ হাজার টাকা আত্মসাত করতে নিজ বোনকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ২০ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে বোনকে ছুরিকাঘাতে হত্যারRead More



Comments are Closed