Main Menu

নেদারল্যান্ডসে হামলাকারীর পরিচয় প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক: নেদারল্যান্ডে বন্দুক হামলা চালানো ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে নেদারল্যান্ডস পুলিশ। দেশটির ইউট্রেক্ট শহরে স্থানীয় সোমবার সময় সকাল ১১টায় ওই বন্দুকধারী যাত্রীবাহী একটি ট্রামে উদ্দেশ্যহীনভাবে গুলি ছুড়তে থাকে। এতে ৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়র।

হামলায় আহত হয়েছেন আরো নয় জন। পুলিশ বলছে, সন্দেহভাজন হামলাকারী একজন তুর্কী।

বিবিসির খবরে বলা হয়েছে, গোকমেন তানিস নামের এক সন্দেহভাজন তুর্কী ইউট্রেক্ট শহরের যাত্রীবাহী ট্রামে হামলা চালিয়েছে। এটিকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে সংশ্লিষ্ট অঞ্চলের অধিবাসীদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছে সরকার। বিমানবন্দরসহ সেখানকার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

একই সঙ্গে মসজিদগুলোতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

সংশ্লিষ্ট অঞ্চলের স্কুলগুলো বন্ধ রাখতে বলা হয়েছে। পুলিশ হামলাকারী গোকমেন তানিসের ছবি প্রকাশ করে তাকে ধরিয়ে দেয়ার আহবান জানিয়েছে। একইসঙ্গে জনসাধারণকে তার মুখোমুখি না হওয়ার নির্দেশনা দিয়েছে।

এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুট।

Share





Related News

Comments are Closed