কঙ্গোয় ট্রেন দুর্ঘটনায় শিশুসহ নিহত ২৪
আন্তর্জাতিক ডেস্ক : গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে একটি ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩১ জন। পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে।
রোববার বেনা লেকা উপনিবেশে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে যায়। পন্যসামগ্রীর বদলে অবৈধভাবে লোকজন ট্রেনটির ভেতরে করে যাচ্ছিল।
রেলওয়ের এক পুলিশ কর্মকর্তা বলেন, আমরা এখন পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করেছি। তবে ট্রেনের বেশ কয়েকটি বগি এখনও উল্টে আছে। সেখানেও লোকজন থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত ৩১ জনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।
গত এক মাসে এ নিয়ে তৃতীয়বারের মতো ট্রেন দুর্ঘটনা ঘটল কঙ্গোতে। এর আগে গত মাসে কালেন্ডা স্টেশনে একটি যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় পাঁচজন প্রাণ হারায়।
Related News
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগা এলাকার কাছে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাতRead More



Comments are Closed