Main Menu

নিউজিল্যান্ডে হামলায় ২ বাংলাদেশি নিহত

বৈশাখী নিউজ ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। হামলার ঘটনায় মোট ৭ বাংলাদেশি হতাহত হয়েছেন। আর নিখোঁজ রয়েছেন ৩ জন।

শনিবার সকালে রাজধানীর বিস মিলনায়তনে আয়োজিত এক সংলাপে তিনি এ তথ্য জানান। ‘বাংলাদেশের কূটনীতির ৫০ বছর: বিশ্বের সঙ্গে সম্পৃক্ততা’-শীর্ষক সংলাপের আয়োজন করে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব)। এতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ক্রাইস্টচার্চ হামলার ঘটনায় মোট ৭ বাংলাদেশি হতাহত হয়েছেন। এর মধ্যে নিহত হয়েছেন ড. আব্দুস সামাদ ও হোসনে আরা বেগম। তবে প্রাথমিকভাবে খবর দেওয়া হয় সেখানে বাংলাদেশি নিহতের সংখ্যা ৩ জন। আমরা পরে জানতে পেরেছি নিহত হয়েছেন ২ জন বাংলাদেশি।

শাহরিয়ার আলম বলেন, নিউজিল্যান্ডের বিমানবন্দর বন্ধ থাকার কারণে সেখানে বাংলাদেশের কূটনীতিকদের দ্রুত পৌঁছানো সম্ভব হয়নি। তবে দু’জন কূটনীতিক শনিবার (১৬ মার্চ) সকালে সেখানে পৌঁছেছেন, খোঁজ খবর রাখছেন।

Share





Related News

Comments are Closed