Main Menu

দিরাইয়ে ৮ প্রতিষ্ঠানকে ৫৯ হাজার টাকা জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক : সুনামগঞ্জের দিরাই উপজেলার সেমারচর বাজারে ৮টি প্রতিষ্ঠানকে ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টায় র‌্যাব-৯ এর ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে এই জরিমানা করে।

র‌্যাব-৯ জানায়, দিরাইয়ের দীপ্ত দে মিষ্টিকে ১০ হাজার, অনিক হোটেলকে ৫ হাজার, রুবী বেকারীকে ১০ হাজার, তৌফিক আইসক্রিম কারখানাকে ১০ হাজার, তানভীর আইসক্রিমকে ৮ হাজার, মা হোটেলকে ৩ হাজার, রাজধানী হোটেলকে ৩ হাজার ও বিসমিল্লাহ বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সূত্র আরো জানায়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার ফয়সল আহমদ এর নেতৃত্বে এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট এডি নূর হোসাইন এর সমন্বয়ে দিরাই উপজেলার সেমারচর বাজার এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে। ওই অভিযানে অপরিচ্ছন্ন, মেয়াদ উত্তীর্ণ ও প্রতিষ্ঠানের পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় ৮ টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. মনিরুজ্জামান জানান, আদায়কৃত জরিমানা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed