Main Menu

সিলেটে র‌্যাবের জালে ২ মাদকব্যবসায়ী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে পথক অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ মনিরুজ্জামান জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর বন্দরবাাজার এলাকা থেকে ১১২ পিস ইয়াবাসহ জুবেদ আহমদ (২৮) নামে এক পেশাদার মামদকব্যবসায়ীকে আটক করা হয়। সে শাহপরান থানাধীন মোহাম্মদপুর এলাকার মৃত জয়নাল মিয়ার ছেলে।

অপরদিকে রাত পৌনে ১১টার দিকে নগরীর মির্জাজাঙ্গাল ভেটেরিনারি হাসপাতালের সামন থেকে ২১ পিস ইয়াবা ও নগদ ১১,৩৯০ টাকাসহ মোঃ আনোয়ার মিয়া (৩৫) নামে অপর মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব। সে নগরীর মুন্সিপাড়াস্থ খোকন মিয়ার কলোনীর মোহন মিয়ার ছেলে।

আটক আসামীদের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed