ওবায়দুল কাদেরকে কেবিনে স্থানান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
বুধবার (১৩ মার্চ) সকালে তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয় বলে জানিয়েছেন সিঙ্গাপুরে কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের বিষয়টি নিশ্চিত করে জানান, ওবায়দুল কাদেরের শারিরীক অবস্থা ভাল। আজ সকাল থেকে নরম খাবার দেয়া হচ্ছে। আগামী সপ্তাহে সুবিধাজনক সময়ে তার বাইপাস সার্জারির প্রস্তুতি নিচ্ছেন চিকিৎসকরা।
এর আগে কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি কাদেরের চিকিৎসার সর্বশেষ অগ্রগতি পরিবারের সদস্যদের জানান। এ সময় উপস্থিত ছিলেন কাদেরের সহধর্মিনী বেগম ইসরাতুন্নেসা কাদের ও সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান।
গত ৪ মার্চ রোববার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে বিএসএমএমইউ’র আইসিইউতে ও পরে সিসিইউতে ভর্তি করা হয় ওবায়দুল কাদেরকে। এরপর এনজিওগ্রাম করে তার হার্টে তিনটা ব্লক ধরা পড়ে।
Related News
প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী বছরের ২৭ মে’র মধ্যে পাঁচ ধাপে প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়নRead More
ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজারের বেশি যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে হুতিদের একের পর এক হামলার পরিপ্রেক্ষিতে দেশটির বিভিন্ন বিমানবন্দরে বন্ধRead More



Comments are Closed