Main Menu

সুনামগঞ্জে গৃহবধূর আত্মহনন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলায় লক্ষী রানী (২৬) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহননের খবর পাওয়া গেছে।

ঐ গৃহবধূ উপজেলার কুলঞ্জ ইউনিয়নের বাউসী গ্রামের জীবন দাসের স্ত্রী বলে পুলিশ জানিয়েছে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার দুপুরে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহনন করেন। তবে কি কারনে আত্মহনন করেছে তা জানা যায়নি।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।

দিরাই থানার ওসি মোস্তফা কামাল আত্মহননের সতত্যা নিশ্চিত করেছেন ।

Share





Related News

Comments are Closed