Main Menu

সিলেটে কিশোরী মোহন বিদ্যালয়ে চুরি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর মিরাবাজারস্থ কিশোরী মোহন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সোমবার দিবাগত রাতে চুরি সংগঠিত হয়েছে। এতে স্কুলের অফিসে রাখা ল্যাপটপ এবং আলমিরা ভেঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নিয়ে গেছে।

স্কুল কর্তৃপক্ষ সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালে স্কুলের কর্মচারী রাহেলা বেগম এসে দেখতে পান স্কুলের প্রথম গেটের তালা ভাঙ্গা। তারপর তিনি স্কুলের প্রধান শিক্ষককে ফোন দিয়ে জানান।

স্কুল শিক্ষক ফরিদা পারভিন জানান স্কুলের কমনরুম, ৪টি ক্লাসরুম ও বাথরুমের তালা ভাঙ্গা ছিল। তাছাড়া স্কুলের স্টিল আলমারির লক ভাঙ্গা, অনেক কাগজপত্র এলোমেলো করে রেখে যায় দূর্বৃত্তরা। জরুরী কোন কিছু না পেয়ে একটি ল্যাপটপ নিয়ে যায়।

তিনি আরো জানান এ ব্যাপারে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে। পুলিশকে চুরির বিষয়টি অবহিত করা হলে সকালে সোবহানীঘাট থানার ইনচার্জ অনুপ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Share





Related News

Comments are Closed