Main Menu

সিলেটে সাব্বির হত্যার ঘটনায় আটক ২

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় সাব্বির আহমদ (২০) হত্যাকান্ডের ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে নগরীর মদিনা মার্কেট এলাকার একটি কলোনী থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো রাজু মিয়া (২০) ও শাকিল নূর তালুকদার (২০)।

এদের মধ্যে রাজু দক্ষিণ সুরমা সরকারি কলেজ এবং শাকিল শাহ খুররম ডিগ্রি কলেজের ছাত্র।

কতোয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার এসআই ইয়াসিন দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় মদিনা মার্কেট এলাকার কামারপট্টি গলিতে ছুরিকাঘাতে সাব্বিরকে হত্যা করে দুর্বৃক্তরা। সে নগরীর কানিশাইল মজুমদারপাড়ার
১২ নং বাসার বাসিন্দা ওলিউর রহমানের ছেলে। সে থাই অ্যালুমিনিয়ামের শ্রমিকের কাজ করত বলে জানা গেছে।

Share





Related News

Comments are Closed