সিলেটে নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদান ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) বিকেল চারটায় জেলা পরিষদ মিলনায়তনে এই সম্মাননা প্রদান ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি স্বর্ণলতা রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। জান্নাতুল আশা এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের সহকারী হাইকমিশনার এল কৃষ্ণ মূর্তি, মিসেস কৃষ্ণ মূর্তি, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ, সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার উম্মে সালিক রুমাইয়া, বাংলাদেশ ব্যাংক সিলেট এর ডিজিএম শামিমা নার্গিস।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। ছন্দ নৃত্যালয়ের জাগোনারী জাগো উদ্বোধনী নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এরপরে সফল তিন নারীকে সম্মাননা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেন, নারীরা সমাজের কোন দিকেই পিছিয়ে নেই। আমাদের দেশের প্রধানমন্ত্রী, স্পিকার সহ দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে নারীরা রয়েছেন। নারী দিবসে সবাইকে নারীর ক্ষমতায়নে এগিয়ে আসার আহবান জানান তিনি।
সভাপতির বক্তব্যে সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি স্বর্ণলতা রায় বলেন, নারী দিবসেই যেনো নারীদের নিয়ে আমরা চিন্তা না করি, সারা বছরই যেনো নারীদের সম্মান করি, নারীরা সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে আজ স্বমহিমায় ভূমিকা রাখছে বলে তিনি উল্লেখ করেন।
সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক হিতৈষী নারী, পুলিশ অফিসার রীতা বেগম নির্ভীক নারী, সৈয়দা খাদিজা আক্তার তান্নু তরুণ উদ্যোক্তা সম্মাননায় ভূষিত হন।
এ সময় জেলা তথ্য অফিসের সহায়তায় নারী দিবস উপলক্ষে বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- কিডনি ফাউন্ডেশনের পরিচালক ফরিদা নাসরিন, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার নুসরাত আফজা চৌধুরী, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজী বিভাবের সহকারী অধ্যাপক প্রনব কান্তি দেব, সিলেট জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার উজ্জ্বল শীল, সাবেক কাউন্সিলর শামীমা স্বাধীন, সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক- সামছুন নাহার, রাবেয়া আক্তার রিয়া, রাহেলা জেরীন খানম, রুবা খানম, বিউটি বর্মণ, সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সদস্য নাসরীন বেগম শিল্পী ঘোষ, স্বপ্না বেগম, নিপা দাস, তরুণ উদ্যোক্তা ও শারীরিক প্রতিবন্ধী বিথী রানী নাথ, তরুণ উদ্যোক্তা ফরিদা বেগম, তরুণ উদ্যোক্তা ফাহমিদা বেগম তোভা, সামিয়া চৌধুরী প্রমুখ।
Related News
সিলেটে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে মোবাইল কোর্টের জরিমানা
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে সিলেটে বিভিন্নRead More
দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একেRead More



Comments are Closed