ইন্দোনেশিয়ায় খনি ধসে নিহত বেড়ে ১৬
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলে গত সপ্তাহে একটি খনি ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। বুধবার ( ৬ মার্চ) রাতে দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির মুখপাত্র সুতোপো পুরো নুগরো জানিয়েছেন, সোমবার (৫ মার্চ) থেকে উদ্ধারকর্মীর নিরলসভাবে ২৪ ঘণ্টাই কাজ করে যাচ্ছেন। দুইটি যন্ত্রের মাধ্যমে খনির মুখ পরিষ্কার করা হচ্ছে। যদিও ঝুঁকি থাকায় প্রথমদিকে হাতে কাজ করে খনির ভেতরে জীবিতদের অবস্থান নিশ্চিত করা হয়।
তিনি জানান, ধসে পড়া খনিটির ভেতরে ঠিক কতজন আটকা পড়েছেন তা জানা যায়নি। তবে তাদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ।
প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি দেশটির সুলাওয়েসি দ্বীপের বোলায়াং মোনগোনডৌ এলাকায় একটি অবৈধ সোনার খনিতে ধসের ঘটনা ঘটে। এখন পর্যন্ত ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
Related News
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগা এলাকার কাছে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাতRead More
কঙ্গোতে স্কুলে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৯
আন্তর্জাতিক ডেস্ক: গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় শহর বুকাভুতে দুটি স্কুল ও আশপাশের এলাকায়Read More



Comments are Closed