Main Menu

খবর পড়ছে নারী সাদৃশ্য চীনা রোবট

তথ্য প্রযুক্তি ডেস্ক: জীবন্ত মানুষের মতো খবর পড়ছে চীনা রোবট। নারী সাদৃশ্য চীনা এই রোবটটি সংবাদ উপস্থাপিকা হিসেবে খবর পড়ায় অবাক হয়েছে অনেকেই।

রবিবার (৩ মার্চ) দেশটির শিনহুয়া নিউজ এজেন্সিতে রোবটটি সংবাদ উপস্থাপিকার ভূমিকায় কাজ করে।

কৃত্রিম বুদ্ধিমাত্তা, মুখভঙ্গি এবং বিভিন্ন অভিব্যক্তির সমন্বয়ে তৈরি হয় রোবটটি। বেইজিংয়ে অনুষ্ঠিত পার্লামেন্টের বার্ষিক সভা সম্পর্কে খবর উপস্থাপন করানো হয় রোবটি দিয়ে।

কৃত্রিম বুদ্ধিমত্তার এই রোবটটির নাম দেওয়া হয়েছে শিন শিয়াওমেং। রোবটটিকে মাত্র এক মিনিটের ভিডিওতে দেখা গেছে। সেখানে ছোট চুলের রোবটকে গোলাপী রংয়ের পোশাক এবং কানে ছোট দুল পড়ে থাকতে দেখা গেছে।

শিনহুয়ার নিউজের উপস্থাপক কু মেংয়ের আদলে তৈরি করা হয়েছে শিন শিয়াওমেংকে। শিনহুয়া এবং প্রযুক্তি প্রতিষ্ঠান সোগোউ ইনক যৌথভাবে এই রোবটটি তৈরি করেছে।

এর আগে শিনহুয়া গত বছরের নভেম্বরে পূর্বাঞ্চলীয় উঝেন শহরের ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্সে পুরুষের আদলে তৈরি দুটি এআই উপস্থাপককে প্রকাশ্যে আনে। ওই দুটি রোবটের একটি ইংরেজিতে সংবাদ পাঠ করে এবং অন্যটি চীনা ভাষায়।

Share





Related News

Comments are Closed