সুনামগঞ্জে ৪টি ফার্মেসিকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ পৌর শহরের ট্রাফিক পয়েন্ট রোড এলাকায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৪ মার্চ) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও লাইসেন্স নবায়ন না করার অপরাধে ৪টি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। এর মধ্যে সেন্ট্রাল ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের দায়ে ২ হাজার টাকা, লাইসেন্স নবায়ন না করা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে নন্দলাল ড্রাগ হাউজকে ৩ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের দায়ে প্রীতম ড্রাগ হাউসকে ২ হাজার টাকা ও সরকারি ওষুধ বিক্রয়ের দায়ে সুবর্ণা ফার্মেসিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদউল্লাহ ও জেলা ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক শিকদার কামরুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা বলেন, ‘নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে কিছু ফার্মেসিকে অর্থদন্ড করা হয়েছে।’
Related News
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More



Comments are Closed