লিডিং ইউনিভার্সিটির সমাবর্তন ২০ মার্চ
বৈশাখী নিউজ ডেস্ক: লিডিং ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন ২৩ মার্চ এর পরিবর্তে ২০ মার্চ বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
সোমবার (৪ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা এ কথা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবর্তন মন্ত্রীর সময়ের সাথে সংগতি রেখে সমাবর্তনের তারিখ ২৩ মার্চ এর স্থলে ২০ মার্চ করা হয়েছে।
এছাড়া গ্র্যাজুয়েটদের অনুরোধের প্রেক্ষিতে সমাবর্তনে রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১০ মার্চ রোববার রাত ১২টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে উল্লেখিত অ্যাপ এর মাধ্যমে গ্রাজুয়েটগণ রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।
এবারের সমাবর্তনে লিডিং ইউনিভার্সিটি থেকে অনার্স-মাস্টার্স সম্পন্নকারী পাঁচ হাজারেরও অধিক গ্র্যাজুয়েটকে সনদ প্রদান করা হবে।
Related News
হংকংয়ে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ৫৪ লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বেরRead More
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More



Comments are Closed