ফেসবুক ম্যাসেঞ্জারে ডার্ক মোড!
তথ্যপ্রযুক্তি ডেস্ক : ইউটিউবের পর এবার ফেসবুক ম্যাসেঞ্জারে আসছে ডার্ক মোড ফিচার। এরই মধ্যে নির্দিষ্ট কিছু ব্যবহারকারীদের জন্য এই ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে ফেসবুক।
তবে কোন কোন দেশের ব্যবহারকারীদের জন্য ফিচারটি ছাড়া হয়েছে তা জানা যায়নি।
জানা গেছে, ব্যবহারকারীরা অ্যাপের মি সেকশনে ‘ডার্ক মোড’ ফিচার দেখতে পাবেন। ব্রাইটনেস বাড়িয়ে ফিচারটি পরীক্ষা করার সময় চোখে বেশি আলো পড়তে পারে।
ব্যাটারি সাশ্রয়ের অন্যতম বড় বাধা স্ক্রিনের উজ্জ্বলতা বা হোয়াইট মোড। স্ক্রিন কালারও ব্যাটারি খরচ করে বেশি। এমন চিন্তা করে গত বছর এফ৮ কনফারেন্সে এমন ফিচার আনার ঘোষণা দিয়েছিল ফেসবুক।
এর আগে গেল ফেব্রুয়ারিতে ম্যাসেঞ্জারে পাঠানো মেসেজ ১০ মিনিটের মধ্যে ডিলিট করার সুবিধা চালু করে ফেসবুক।
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed