খালাফ হত্যাকারীর মৃত্যুদণ্ড কার্যকর
বৈশাখী নিউজ ডেস্ক : ঢাকায় সৌদি আরব দূতাবাসের কর্মকর্তা খালাফ মোহাম্মদ এস আল আলী হত্যা মামলার আসামি সাইফুল ইসলাম মামুনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
রোববার (৩ মার্চ) রাত ১০টা ১ মিনিটে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে তার দণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন কারাগারের জেল সুপার শাহজাহান আহমেদ।
এ সময় কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মোস্তফা কামাল পাশা, জেল সুপার শাহজাহান আহমেদসহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা কারাগারে উপস্থিত ছিলেন।
২০১২ সালের ৫ মার্চ ঢাকার গুলশানে কূটনৈতিক এলাকায় সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলীকে গুলি করে দুর্বৃত্তরা। পর দিন ভোরে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গুলশান থানায় মামলা করে। পরে আদালত ওই মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ড দিলে দণ্ডপ্রাপ্তরা ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন।
২০১৩ সালে হাইকোর্ট সাইফুল ইসলাম মামুনের মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং ৩ জনের মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেন, খালাস দেন ১ জনকে।
দণ্ড ঘোষণার পর থেকে সাইফুল কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে বন্দি ছিলেন। সাইফুল ইসলাম মামুন বাগেরহাটের স্মরণখোলা থানার মধ্য খোন্তাকাটা এলাকার মৃত আব্দুল মোতালেব হাওলাদারের ছেলে।
Related News
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More



Comments are Closed