হবিগঞ্জে বিএনপির ৮ নেতাকর্মী বহিষ্কার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দলীয় সিদ্ধান্ত না মেনে উপজেলা নির্বাচনে অংশ গ্রহণ করায় হবিগঞ্জ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (৩ মার্চ) কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের ব্যাপারে গণমাধ্যমকে জানান।
বহিষ্কৃত নেতাকর্মীরা হলেন- হবিগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি এস এম শাহজাহান, মনজুর উদ্দিন আহমদ শাহীন, চুনারুঘাট উপজেলা বিএনপি’র সভাপতি এস লিয়াকত হাসান, হবিগঞ্জ জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আওয়াল, মাধবপুর পৌর বিএনপি’র সভাপতি আব্দুল আজিজ, বানিয়াচং উপজেলা মহিলা দলের আহবায়ক তানিয়া খানম, মাধবপুর উপজেলা মহিলা দলের আহবায়ক সুফিয়া আক্তার হেলেন, বাহুবল উপজেলা মহিলা দলের আহবায়ক নাদিরা খানম এবং লাখাই উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক তাউস আহমদ।
প্রসঙ্গত, বিগত জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন বয়কট করেছে বিএনপি ও তার জোট। দলের এই সিদ্ধান্ত উপেক্ষা করে যারা উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন রোববার (৩ মার্চ) তাদেরকে দল থেকে বহিষ্কার করে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় বিএনপি।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed