Main Menu

বিএনপি থেকে বহিষ্কার হলেন বিশ্বনাথের ৯ নেতা

বিশ্বনাথ প্রতিনিধি : দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় সোহেল চৌধুরী, মিছবাহ উদ্দিন, আহমেদ নুর উদ্দিনসহ সিলেটের বিশ্বনাথের ৯ নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

রবিবার (৩মার্চ) সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক বেলাল আহমদ স্বাক্ষরিত এবং বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বহিষ্কার হওয়া বিশ্বনাথের বিএনপি নেতারা হচ্ছেন- সিলেট জেলা বিএনপি’র সহ-সভাপতি সোহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ উপজেলা বিএনপি নেতা মিসবাহ উদ্দিন আহমদ, বিশ্বনাথ উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও সিলেট জেলা বিএনপি’র সদস্য আহমদ নুর উদ্দিন, বিএনপি নেতা আব্দুর রহমান খালেদ, বিএনপি নেতা আশরাফ উদ্দিন রুবেল, বিশ্বনাথ উপজেলা যুবদল নেতা জুবেল আহমদ, বিএনপি নেত্রী ও সিলেট জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক নাজমা বেগম, বিএনপি নেত্রী ও বিশ্বনাথ উপজেলা মহিলা দলের আহবায়ক নুরুন্নাহার ইয়াসমিন, বিএনপি নেত্রী ও সিলেট জেলা মহিলা দলের সহ-সভাপতি স্বপ্না শাহীন।

এদিকে ঐ প্রেস বিজ্ঞপ্তিতে সারা দেশের বিভিন্ন জেলা ও উপজেলা নেতাকর্মীদের বহিস্কার করার বিষয়ে উল্লেখ করা হয়।

Share





Related News

Comments are Closed