সিলেটে বিএনপির ৬৩ নেতাকর্মী কারাগারে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নির্বাচনী সহিংসতার মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ৬৩ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রবিবার সিলেট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বালাগঞ্জ আদালতের বিচারক ফারজানা বেগম তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ওই মামলার আসামীরা উচ্চ আদালত থেকে অর্ন্তবর্তীকালীন জামিনে ছিলেন।
জামিন নামঞ্জুর হওয়া বিএনপি নেতাকর্মীদের মধ্যে রয়েছেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সহ সভাপতি সুরুজ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান ও ইউপি সদস্য রিয়াদ আলী।
সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ খান জামাল জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়েরকৃত একটি সহিংসতার মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন।
রবিবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন প্রার্থনা করলে আদালত তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Related News
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবRead More
শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে চাঞ্চল্যকর সাবানা বেগম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ডRead More



Comments are Closed