দক্ষিণ আফ্রিকায় ছুরিকাঘাতে বাংলাদেশি খুন
প্রবাস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার কেপটাউনে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে জহিরুল ইসলাম (৪৬) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। শরীয়তপুর সদর উপজেলার মাহামুদপুর এলাকায় তার বাড়ি। তিনি দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের সহসভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন।
গতকাল ২ মার্চ শনিবার এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের গ্রামের বাড়ি শরীয়তপুরে এ খবর পৌঁছালে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
জহিরুল ইসলাম শরীয়তপুর সদর উপজেলার মাহামুদপুর এলাকার মৃত সাদেক হাওলাদারের ছেলে।
নিহতের স্ত্রীর বড় ভাই বাবু বিষয়টি নিশ্চিত করে বলেন, জীবিকার প্রয়োজনে প্রায় ১৫ বছর আগে আফ্রিকায় পাড়ি জমান জহির। পরে তিনি দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। প্রতিদিনের মতো শনিবার নিজ প্রতিষ্ঠানে কাজ করছিলেন জহির। এ সময় সন্ত্রাসীরা এসে তার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় জহিরকে ছুরি দিয়ে আঘাত করা হয়।
পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা জহিরকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed