Main Menu

হঠাৎ অসুস্থ ওবায়দুল কাদের, আইসিইউতে ভর্তি

বৈশাখী নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাছের এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

আবু নাছের বলেন, আজ রোববার ফজরের নামাজের পর হঠাৎ করে সেতুমন্ত্রীর শ্বাসপ্রশ্বাসের সমস্যা হচ্ছিল। তাঁকে দ্রুত বিএসএমএমইউতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে পরীক্ষা করেন চিকিৎসকেরা। তাঁকে দ্রুত এনজিওগ্রাম করার পরামর্শ দেওয়া হয়।

সেতুমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে কার্ডিওলজি বিভাগে নেওয়া হয়েছে। সেখানে তাঁর এনজিওগ্রাম করা হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হার্টে ৩টি ব্লক ধরা পড়েছে। একটি ব্লক খুলে রিং পরানো হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রবিবার (৩ মার্চ) বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলন করে এ কথা জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ।

এর আগে সকাল ৮টার দিকে হঠাৎ অসুস্থবোধ করলে বিএসএমএমইউ’র আইসিইউতে ভর্তি করা হয় সরকার ও আওয়ামী লীগের এই মুখপাত্রকে। সেখানে চিকিৎসকরা তার শরীর চেকআপ করেন। পরামর্শ দেন দ্রুত এনজিওগ্রাম করার। এনজিওগ্রাম করার পর ৩টি ব্লক ধরা পড়ে।

ওবায়দুল কাদের দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Share





Related News

Comments are Closed