ছাতকে এক পরিবারকে পুড়িয়ে মারার চেষ্ঠা
বৈশাখী নিউজ ডেস্ক: মামলা ও জিডি প্রত্যাহার না করায় ছাতকে একটি পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় আদালতে মামলা করেছেন ছাতকের চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গী গ্রামের মৃত এংরাজ আলীর ছেলে মো. আবদুল হান্নান।
মামলা ও জিডিতে তিনি উল্লেখ করেন, একই গ্রামের আবদুর রউফ (৩৭), কয়েছ মিয়া (৩২), মঙ্গল মিয়া (২৮), জসিম (২৮), আকিক মিয়া (৩৩), দিলাল (২৪) ও আক্রম আলী (৩৩)-এর বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা করেন তিনি। এ মামলায় আপসের কিংবা মামলা তুলে নেওয়ার জন্য নানা ধরনের ভয়ভীতি দেখান আসামিরা। এতে আতঙ্কিত হয়ে ১৯ ফেব্রয়ারি তিনি ছাতক থানায় একটি সাধারণ ডায়রি করেন। সাধারণ ডায়রির খবর পেয়ে আসামিরা ক্ষিপ্ত হয়ে উঠেন।
মামলায় বাদি উল্লেখ করেন, গত ২১ ফেব্রয়ারি রাতে বসতঘরের পেছনে ফিসফিসানির শব্দ শুনে তিনি টর্চলাইট নিয়ে ঘর থেকে বের হন। এ সময় তিনি দেখতে পান আসামি আক্রম আলী ও আকিক মিয়া বাদির বসতঘরের উত্তর দিকে এবং জসিম ও মঙ্গল বসতঘরের দক্ষিণ দিকে কেরোসিন ছিটিয়ে দিচ্ছেন। এছাড়া আবদুর রউফ এবং কয়েছ মিয়া দেয়াশলাইয়ের কাঠি দিয়ে আগুন ধরিয়ে দেন। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে বাদি চিৎকার শুরু করেন। এতে আশেপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এর আগেই বসত ঘরের বেশকিছু আসবাবপত্র ভস্মীভূত হয়। অল্পের জন্য রক্ষা পায় পুরো পরিবার। আগুনে পুড়ে প্রায় ৯০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় ছাতক থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ আদালতে মামলার পরামর্শ দেন।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed