নবীগঞ্জে মোটরসাইকেল চাপায় শিশু নিহত
হবিগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার শিবগঞ্জ বাজারের এলাকায় অজ্ঞাত মোটর সাইকেলের চাপায় জামিল মিয়া (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেলে নবীগঞ্জ-হবিগঞ্জ আঞ্চলিক সড়কের কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শিবগঞ্জ বাজার এলাকায় এঘটনা ঘটে। নিহত জামিল মিয়া বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের শ্যামপুর গ্রামের জিয়াউল হকের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, উল্লেখিত সময় হবিগঞ্জ গামী একটি মোটর সাইকেল নবীগঞ্জ-হবিগঞ্জ আঞ্চলিক সড়কের কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শিবগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে শিশু জামিল মিয়া দৌড়ে রাস্তা পারাপার হওয়ার চেষ্টা করলে দ্রুতগতির মোটর সাইকেল তাকে মারাত্মক ভাবে ধাক্কা দেয়। এতে শিশু জামিল ঘটনান্থলেই মৃত্যু বরণ করে। এসময় ঘাতক মোটর সাইকেল দ্রুত পালিয়ে যায়। পরে খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।
নবীগঞ্জ থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু জামিলের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই জামিলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
Related News
হবিগঞ্জে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে পণ্যের মোড়ক ব্যবহার না করা, মূল্য তালিকাRead More
হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার থেকে একসঙ্গে চার শিশু নিখোঁজ হয়েRead More



Comments are Closed