খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক : খুলনায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন চিকিৎসকসহ চারজন মারা গেছেন।
নিহতদের মধ্যে ফুলতলায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চিকিৎসকসহ ৩ জন এবং ডুমুরিয়ায় একজন স্বাস্থ্যকর্মী মারা যান।
সোমবার দুপুরে ও বিকেলে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাজী মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগের আবাসিক সার্জন ডা. শাহাদাত হোসেন, নগরীর কিওর হোম ক্লিনিকের পরিচালক ও এনেসথেসিয়া চিকিৎসক ডা. মোয়াজ্জেম হোসেন ও তাদের বহনকারী প্রাইভেটকার চালক জাহাঙ্গীর হোসেন এবং স্বাস্থ্যকর্মী জাহিদুল ইসলাম।
ফুলতলা পুলিশ জানায়, ডা. শাহাদাত ও ডা. মোয়াজ্জেম প্রাইভেটকারে করে সোমবার বিকাল ৪টার দিকে যশোরের নওয়াপাড়ায় একটি অপারেশন করতে যাচ্ছিলেন। পথিমধ্যে খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা উপজেলার রাড়িপাড়া এলাকায় খুলনাগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ডা. মোয়াজ্জেম হোসেন ও চালক জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলেই নিহত হন। ডা. শাহাদাতকে উদ্ধার করে দ্রুত ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে দুপুরে ডুমুরিয়া উপজেলার নর্নিয়া এলাকায় যশোর-চুকনগর সড়কে ট্রাকের সাথে মোটর সাইকেলের সংঘর্ষে জাহিদুল ইসলাম নামে একজন মারা যান। তিনি যশোরের কেশবপুর উপজেলার ভরত ভয়না ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মী।
পুলিশ জানায়, জাহিদুল ইসলাম মোটর সাইকেলে করে কেশবপুর থেকে চুকনগর যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি মারা যান।
Related News
ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে দুই পা বিচ্ছিন্ন, নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে দুই পা বিচ্ছিন্ন হয়ে রাবেয়াRead More
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More



Comments are Closed