সিলেটে ব্যবসায়ী কামরান ২দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর জিন্দাবাজারের মুক্তিযোদ্ধা গলির ‘নাফে প্রিন্টার্স এবং বিকাশ এজেন্ট’ এর প্রোপ্রাইটর কামরান আহমদ নিখোঁজ হয়েছেন। রোববার নগদ ২ লক্ষ ৬০ হাজার টাকাসহ তিনি নিখোঁজ হন। নিখোঁজের পূর্বে দুপুর পৌণে ২টায় কামরান তার বড় ভাই লোকমান আহমদের সাথে উক্ত টাকার ব্যাপারে কথা বলছিল। এরপর দুপুর আড়াইটায় লোকমান আহমদ তার ভাইকে ফোন দিলে কামরানের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। তাৎক্ষণিক সব জায়গায় খোঁজাখুজি করেও তার কোন খোজ মেলেনি। রোববার রাত অবধি কামরান বাসায় ফিরেননি। পরে আজ সোমবার তার বড় ভাই লোকমান আহমদ এসএমপির কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নং- ৯২৫ (২৫.০২.২০১৯)।
নিখোঁজ কামরান ছাতক উপজেলার গণক্ষাই গ্রামের মৃত আব্দুল মছব্বির চৌধুরীর ছেলে। তিনি সিলেট নগরীর শামীমাবাদের ৫নং রোডের ২২৫নং বাসার ভাড়াটে।
নিখোঁজের সময় কামরানের পরনে জিন্সের প্যান্ট, হালকা আকাশী রংয়ের শার্ট, পায়ে কালো জুতা ছিল। তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। তার উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি ও মুখে হালকা দাড়ি রয়েছে। কেউ তার সন্ধান পেলে লোকমান আহমদ (মোবা: ০১৭৮৫৮১৭৯৩১) এই নাম্বারে যোগাযোগ করার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
Related News
কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকার ও যৌন নির্যাতনেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More



Comments are Closed