সিলেটে নারী ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু সোমবার
স্পোর্টস ডেস্ক: আগামি সোমবার থেকে শুরু হচ্ছে আন্তঃ সিলেট স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয় নারী ব্যাডমিন্টন প্রতিযোগিতা।
সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও সিলেট ব্যাডমিন্টন একাডেমীর সহযোগিতায় উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী সকল ব্যাডমিন্টন খেলোয়াড়দেরকে ২৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় নগরীর রিকাবীবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়ামে নাম নিবন্ধন করার জন্য আহবান জানানো হয়েছে।
অংশগ্রহণকারী খেলোয়াড়দের নিবন্ধনের জন্য নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে। নিবন্ধনের জন্য কোন ফি প্রদান করতে হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রতিযোগিতার যেকোনো বিষয়ে কথা বলতে যোগাযোগ করতে পারেন শিব্বির আহমদ, মোবাইল নং ০১৭১৮-৩৮৯২০৪।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed