সাংবাদিক আফতাব চৌধুরীর স্ত্রীর দাফন সম্পন্ন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরীর স্ত্রী হামনা খানম চৌধুরী গত ২১ ফেব্রয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে নগরীর শাহজালাল উপশহরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
মরহুমার জানাজার নামাজ ২৩ ফেব্রয়ারি শনিবার বাদ জোহর দরগাহে হযরত শাহজালাল রহ. মাজার জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে মরহুমার লাশ মাজার সংলগ্ন গোরস্থানে দাফন করা হয়।
সিলেটের রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশার মানুষ জানাযায় অংশ গ্রহণ করেন।
মৃত্যুকালে মরহুমা হামনা খানম চৌধুরী স্বামী, ৩ ছেলে, পুত্রবধূ, এক নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, মরহুমের নামাজে জানাযায় সিলেটের সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করায় সাংবাদিক আফতাব চৌধুরী সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং মরহুমার রূহের মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া কামনা করেন।
Related News
সিলেটের তরুণ-প্রতিভাবান সাংবাদিক তুহিন আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও সিলেটভিউ২৪ডটকম’র সিনিয়র রিপোর্টার তুহিনুল হক তুহিনRead More
সাংবাদিক, শিক্ষাবিদ মহিউদ্দিন শীরুর মৃত্যু বার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক: বৃহত্তর সিলেটের সুনামধন্য কবি, সাংবাদিক, শিক্ষাবিদ, গবেষক, গীতিকার সিলেট বেতারের নিয়মিত সাহিত্য আসরেরRead More



Comments are Closed