আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফ্রান্সে শ্রদ্ধার্ঘ্য
নাসিম আহমেদ,প্যারিস ফ্রান্স থেকে: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্যারিসে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে বরিশাল বিভাগীয় কল্যাণ পরিষদ ফ্রান্স। বৃহস্পতিবার সম্মিলিত একুশ উদযাপন পরিষদ ফ্রান্সের উদ্যোগে ও প্যারিস বাংলা প্রেস ক্লাবের সার্বিক তত্বাবধানে আয়োজিত ফ্রান্সের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় সংগঠনের বিপুল সংখ্যক প্রবাসীরা উপস্থিত ছিলেন।
বরিশাল বিভাগীয় কল্যাণ পরিষদের পক্ষ থেকে অমর একুশের ভাষা শহীদ দের প্রতি শ্রদ্ধা জানাতে প্যারিসের রিপাবলিক চত্বর ও জুরিসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পার্ঘ্য অর্পনকালে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আমিনুল ইসলাম ফারুক, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হাওলাদার। এছাড়াও উপস্থিত ছিলেন সম্মানিত সদস্য লুচী বেগম, কাজী কামাল, দেলোয়ার হোসেন, লুৎফর রহমান, মাইনুল ইসলাম সাগর, ইঞ্জিনিয়ার আরিফ, মিজানুর রহমান স্বপন, মোঃ কামাল হোসেন মাতব্বর প্রমুখ ।
Related News
সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করাRead More
ভূমধ্যসাগর থেকে আবারও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করল মিশর
বৈশাখী নিউজ ডেস্ক: ইউরোপে গিয়ে ভাগ্য বদলের আশায় ভয়ংকর সমুদ্রযাত্রা। মৃত্যুঝুঁকি নিয়ে অনিরাপদ রাবারের নৌযানেRead More



Comments are Closed