সারাদেশে বিশেষ মোনাজাত শুক্রবার
বৈশাখী নিউজ ডেস্ক: চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে শুক্রবার দেশের সব মসজিদে বাদ জুম্মা বিশেষ মোনাজাতের অনুরোধ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।
বৃহস্পতিবার রাতে ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এই অনুরোধ করেন।
তিনি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনার অনুরোধ জানিয়েছেন।
এদিকে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নিহতদের স্মরণে দোয়া ও শোক দিবস পালনে দু’দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অগ্নিকাণ্ডে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় বিএনপির উদ্যোগে শুক্রবার দেশব্যাপী সব মসজিদে বাদ জুম্মা বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ২৩ ফেব্রুয়ারি শনিবার নিহতদের স্মরণে দেশব্যাপী বিএনপি নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবে।
চকবাজারে ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৭০ জনের মধ্যে ৪১ মরদেহ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে দুইজন নারী, দুই শিশু ও ৩৭ জন পুরুষ। স্থানীয়রা বলছেন, নন্দকুমার দত্ত রোডের শেষ মাথায় চুড়িহাট্টা শাহী মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানশনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আবাসিক ভবনটিতে কেমিক্যাল গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছেRead More



Comments are Closed