লালমনিরহাটে বাস-ইজিবাইক সংঘর্ষ, নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটে বাসের চাপায় একটি মহেন্দ্রর পাঁচ যাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে সদর উপজেলার বড়বাড়ি এলাকায় কুড়িগ্রাম-লালমনিরহাট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের সবাই মহেন্দ্রর যাত্রী ছিলেন, তাদের মধ্যে একজন নারীও রয়েছেন। দুর্ঘটনায় আরও ছয়জন আহত অবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।
হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম জানান, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী হিমেল পরিবহনের একটি নৈশ কোচের সঙ্গে বিপরীতমুখী মহেন্দ্রটির সংঘর্ষ হয়। এতে মহেন্দ্রটির পাঁচ যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকলেও দুর্ঘটনা কবলিত যান সরিয়ে নেওয়ার পর গাড়ি চলাচল পুনরায় শুরু হয় বলে স্থানীয়রা জানান।
Related News
শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকেRead More
পঞ্চগড়ে কৃষি জমির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমির পাশ থেকে হাছিনা বেগম (৪৫)Read More



Comments are Closed