বিয়ে বাড়িতে ট্রাক ঢুকে ১৩ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজস্থানের প্রতাপগড় জেলায় বিয়ে বাড়িতে দ্রুতগতির একটি ট্রাক ঢুকে পড়ে। ওই ঘটনায় ১৩ জন নিহত হন, আহত হন আরও ৩৪ জন।
সোমবার (১৮ ফেব্রুয়ারি) প্রতাপগড় জেলার প্রতাপগড়-জয়পুর মহাসড়কে ওই দুর্ঘটনাটি ঘটে।
আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১৮ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। গুরুতর ১৮ জনকে উদয়পুরের এমবিএস হাসপাতালে পাঠানো হয়েছে। খবর হিন্দুস্তান টাইমস।
বিয়ের অনুষ্ঠান চলাকালীন সময়ে হঠাৎ একটি ট্রাক পেছন থেকে এসে বিয়ে বাড়ির মাঝখানে ঢুকে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
প্রতাপগড় জেলা পুলিশের মহাপরিদর্শক অনীল কুমার বলছেন, বিয়ে বাড়িতে ট্রাক ঢুকে পড়লে ঘটনাস্থলে প্রাণ হারান ৯ জন। পরে হাসপাতালে নেয়ার পথে বাকি চারজনের মৃত্যু হয়।
এদিকে হতাহতদের পরিবার জানান, গুরুতর আহতদের মধ্যে কনেপক্ষের ১৫ জন রয়েছেন।
পুলিশ জানায়, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed