এমসি কলেজে সাংবাদিকদের পেটালো ছাত্রলীগ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট এমসি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে বসন্ত উৎসব পণ্ড হয়ে গেছে। এসময় ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় চারজন ফটো সাংবাদিক আহত হয়েছেন।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
জানা যায়, সোমবার এমসি কলেজে বসন্ত বরণ অনুষ্ঠানের আয়োজন করে কলেজের সাংস্কৃতিক সংগঠন মোহনা। দুপুর ১২ টায় অনুস্টানে চেয়ারে বসাকে কেন্দ্র করে সিলেট সরকারি কলেজ ছাত্রলীগ ও এমসি কলেজ ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এসময় সেখানে কর্মরত সাংবাদিকরা ছবি তুলতে গেলে তাদের উপর হামলা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় আহতরা হলেন, দৈনিক সমকালের আলোকচিত্রী ইউসুফ আলী, ভোরের কাগজের আলোকচিত্রী অসমিত অভি, দৈনিক শুভ প্রতিদিনের আলোকচিত্রী মিঠু দাস জয় ও সিলটিভি ডটকমের ক্যামেরাপার্সন কাউসার আহমদ।
আহত আলোকচিত্রী অসমিত অভি বলেন, “এমসি কলেজে মোহনা বসন্ত উৎসব স্থলে চেয়ারে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ বাঁধে। পরে দৈনিক শুভ প্রতিদিনের ফটো সাংবাদিক মিঠু দাস জয় এগিয়ে গিয়ে তাদের সংঘর্ষের ছবি তুলতে গেলে তার ওপর চড়াও হয় কলেজ শাখা ছাত্রলীগের কর্মীরা। পরে অন্যান্য সাংবাদিকরা এগিয়ে গেলে তাদের উপরও হামলা করে ছাত্রলীগ কর্মীরা।”
এ ব্যাপারে ফটো সাংবাদিক ইউসুফ আলী বলেন, “ছাত্রলীগ কর্মীরা উপস্থিত সাংবাদিকদের উপর হামলা করেছে। হামলার সময় আমার হাতে থাকা ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। কিন্তু সকলের উপস্থিতিতে পরে তা আর ছিনিয়ে নিতে পারেনি।”
এসএমপির শাহপরান (র:) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
সিলেট ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নিন্দা;
এমসি কলেজ ও সরকারি কলেজ ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ চলাকালে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং দৈনিক সমকালের আলোকচিত্রী ইউসুফ আলীসহ চার সাংবাদিকের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।
রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল ও সাধারণ সম্পাদক শংকর দাস বলেন, দায়িত্বপালন কালে সাংবাদিকদের উপর হামলায় অত্যন্ত ন্যাক্কার জনক। সাংবাদিকরা দেশ ও জাতির কল্যাণে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। নিজ কর্মস্থলের মাধ্যমে সমাজের কাছে সকল অপকর্ম তুলে ধরেন। আলোকচিত্রী ইউসুফ আলী, ভোরের কাগজের আলোকচিত্রী অসমিত অভি, আলোকচিত্রী মিঠু দাস জয় ও সিলটিভি ডটকমের ক্যামেরাপার্সন কাউসার আহমদের উপর হামলাকারীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুণ। অন্যথায় সিলেটের সকল সংবাদকর্মীদের নিয়ে ঐক্যবন্ধ হয়ে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed