সুপারমুনের দেখা মিলবে মঙ্গলবার
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছে আসে তখন পূর্ণ চাঁদের (সুপারমুন) দেখা মেলে। ১৯ ফেব্রুয়ারি (মঙ্গলবার) পৃথিবীর আকাশে দেখা মিলবে এই পূর্ণ চাঁদের, যা এ বছরের সবচেয়ে বড় এবং উজ্জ্বল সুপারমুন।
এদিন চাঁদ পৃথিবী থেকে ২ লাখ ২১ হাজার ৭৩৪ মাইল (৩ লাখ ৬০ হাজার কিলোমিটারেরও কম) দূরত্বে অবস্থান করবে। এই সময়ে পৃথিবীর বেশিরভাগ অঞ্চলে প্রচুর পরিমাণে তুষারপাত হওয়ায় এ চাঁদকে ‘পূর্ণ বরফ চাঁদ’ বলা হয়ে থাকে। এ ছাড়া এ চাঁদকে স্ট্রোম মুন, হাঙ্গার মুন ও বোন মুনও বলা হয়।
মঙ্গলবার বাংলাদেশ থেকে সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে এই সুপারমুন দেখা যাবে। সুপার মুন দেখার সবচেয়ে সেরা সময় হলো চাঁদ ওঠার কিছুক্ষণ পরপরই।
সুপার মুনের ঔজ্জল্য থাকে স্বাভাবিকের চেয়ে ১২ দশমিক ৫ ভাগ থেকে ১৪ দশমিক ১ ভাগ বেশি।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed