ছাতকে ইয়াবাসহ ২ যুবক আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ছাতকে ৩০২ পিস ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে লেঃ কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে উপজেলার জাউয়া বাজার থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলো- জালালাবাদ থানাধীন খালপাড় গ্রামের মো. হোসাইন আহমদের ছেলে মো. আব্দুল লতিফ ও সুনামগঞ্জ সদর উপজেলার ধোপাখালি গ্রামের মো. আইয়ুব আলীর ছেলে মো. সাকিব আহমদ।
তাদেরকে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed