জৈন্তাপুরে ১৮ প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে ৩টি পদে ১৮ টি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে জৈন্তাপুর উপজেলায় ৩টি পদে এ পর্যন্ত ১৮ মনোনয়ন ফরম সংগ্রহ করেছে প্রার্থীরা। তাদের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১টি মনোনয়ন পত্র জমা পড়েছে। উপজেলা চেয়ারম্যান পদে ২জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা হলেন- উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমদ, সাধারন সম্পাদক লিয়াকত আলী।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬টি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তারা হলেন- উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শ্রী জয়মতি রানী, মোছাম্মৎ সুনারা বেগম, মাধবী রানী নম, প্রাণতি রানী মালাকার, পলিনা রহমান, অনিতা বিশ্বাস।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ১০টি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তারা হলেন- বশির উদ্দিন, মোঃ কুটি মিয়া, শংকর কুমার দাশ, আব্দুল হক, মাওলানা কবির আহমদ, আবুল হোসেন খান, মোঃ নাজিম উদ্দিন, মোঃ আব্দুর রব, মোঃ মুশাহিদ আলী, মোঃ আব্দুল মতিন।
চেয়ারম্যান পদ ব্যতিত মহিলা ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনিত প্রার্থী না থাকার কারেন দুটি পদে আওয়ামীলীগ, বিএনপি সমর্থীত একাধিক প্রার্থীরা মনোনয়ন পত্র ক্রয় করেছেন। অপরদিকে ১৭ ফেব্রুয়ারী মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শ্রী জয় মতি রানী নিজের মনোনয়ন পত্র জমা দিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবরে।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed