নোয়াখালীতে বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বাউরকোর্ট গ্রামে রবিবার বজ্রপাতের আঘাতে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- ওই গ্রামের আব্দুল মতিনের ছেলে নোমান হোসেন (৪৫) ও বাবুল মিয়ার ছেলে সাইফুল ইসলাম (১২)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে সোনাইমুড়ি থানার ওসি আব্দুস সামাদ জানান, রবিবার দুপুরে গ্রামের একটি ধানক্ষেতে পানি দিচ্ছিলেন নোমান। সেসময় ভাতিজা সাইফুল তার সঙ্গে ছিল। হঠাৎ বৃষ্টিপাত শুরু হলে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
« জৈন্তাপুরে ১৮ প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ (Previous News)
(Next News) জাবি প্রশাসনে আসছে নতুন ৫ মুখ »
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed