নাসায় কাজের সুযোগ পাচ্ছে শাবি’র দল ‘অলিক’
প্রযুক্তি ডেস্ক: নাসায় কাজের সুযোগ পাচ্ছে বাংলাদেশি তরুণদের দল ‘অলিক’
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা আয়োজন করেছিলো স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৮ নামে একটি প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় অংশ নিয়ে একটি বিভাগে জয়ী হয়েছে বাংলাদেশের পাঁচ তরুণের দল। তাদের দলের নাম ছিল ‘অলিক’।
‘অলিক’ যে বিভাগে প্রতিযোগিতা করে সেটির নাম ‘বেস্ট ইউজ অব ডেটা’। এ বিভাগ থেকে ‘অলিক’-এর তৈরি ‘লুনার ভিআর’ সারা বিশ্বের ১ হাজার ৩৯৫টি দলের সঙ্গে প্রতিযোগিতা করে বিজয়ী হয়েছে।
প্রতিযোগিতায় ‘অলিক’ পেছনে ফেলেছে ক্যালিফোর্নিয়া, কুয়ালালামপুর ও জাপানের প্রকল্পকে।
ওই প্রতিযোগিতায় বাকি পাঁচ বিভাগসহ সব বিভাগের জয়ী দলের সদস্যরা নাসায় যাওয়ার এবং সেখানে শিক্ষানবিশ হিসেবে কিছুদিন কাজ করার সুযোগ পাবেন।
বাংলাদেশের পাঁচ তরুণের এই দল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। দলের সদস্যরা হলেন- আবু সাবিক মাহদী, সাব্বির হাসান, বিশ্বপ্রিয় চক্রবর্তী, কাজী মাইনুল ইসলাম ও এস এম রাফি আদনান।
এর আগে গত বছরের ৮ ডিসেম্বর ঘোষিত প্রাথমিক ফলাফলে বিশ্বের ৭৯টি দেশের ২ হাজার ৭২৯টি দলের সঙ্গে প্রতিযোগিতা করে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের দুটি ক্যাটাগরির শীর্ষ চারে উঠে আসে বাংলাদেশ।
এ প্রসঙ্গে ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ নির্মিত হচ্ছে আমাদের তরুণদের হাত ধরে। এতে আমরা খুশি। আমি টিম অলিক এবং বেসিসকে অভিনন্দন জানাচ্ছি। এ অর্জন ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রার আরেকটি অনন্য দৃষ্টান্ত।’
চতুর্থবারের মতো এবার নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের হ্যাকাথন অনুষ্ঠিত হয় বাংলাদেশে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বেসিস স্টুডেন্টস ফোরামের সহযোগিতায় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে গত অক্টোবর অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) আন্তর্জাতিকভাবে বিশ্বের ২৫০টি শহরে এ প্রকল্প বাস্তবায়ন করে। বেসিস বাংলাদেশের নয়টি শহরে (ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও কুমিল্লা) এ আয়োজন করে।
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed