ইলিয়াসপত্নী লুনার শারীরিক অবস্থার উন্নতি
বিশ্বনাথ প্রতিনিধি : ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শনিবার দুপুরে দলটির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
গতকাল শুক্রবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হলে লুনাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুরে তিনি অনেকটা সুস্থবোধ করছেন। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ডা. মনোয়ারা আনিসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। আগে থেকে লুনা হৃদরোগজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। লুনা তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed