দক্ষিণ সুরমায় বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ৩
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই কলেজছাত্রী বোনসহ একই পরিবারের ৩জন নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরো ২জন আহত হয়েছেন।
শনিবার (১৬ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বদিকোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দক্ষিণ সুরমার সিলাম মোহাম্মদপুর গ্রামের মৃত লিয়াকত হোসেনের মেয়ে আয়শা সিদ্দিকা চাঁদনী (১৮), তার চাচাতো বোন একই গ্রামের সৈয়দ মুজম্মিল আলীর মেয়ে লিয়া বেগম (১৭) ও তাদের ভাবী জুবায়ের আহমদের স্ত্রী সৈয়দ তাসলিম আক্তার (১৯)।
লিয়া বেগম দক্ষিণ সুরমা সরকারি কলেজ ও আয়শা সিদ্দিকা নূরজাহান মেমোরিয়াল কলেজের ছাত্রী।
এ ঘটনায় জুবায়ের আহমদ ও অজ্ঞাত অটোরিকশা চালক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দক্ষিণ সুরমা থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই একজন, পরে হাসপাতালে নেয়ার পর আরো ২জনের মৃত্যু হয়। তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে। এই ঘটনায় বাস চালক মো. আজির হোসেনকে (২৩) গ্রেফতার করা হয়েছে। আজির সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed