সিলেট সীমান্তে ভারতীয় ৩০টি চোরাই গরু জব্দ
গোয়াইনঘাট সংবাদদাতা: সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ৩০টি চোরাই গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-৪৮ (বিজিবি)।
শনিবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বিছনাকান্দি সীমান্তের ইসলামাবাদ এলাকা থেকে এ গরুগুলো জব্দ করে বিজিবির ৪৮ ব্যাটালিয়নের বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির জওয়ানরা।
টহল কমাণ্ডার নায়েব সুবেদার জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামাবাদ এলাকায় অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা পালিয়ে গেলে ৩০টি গরু জব্দ করতে সক্ষম হই। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed