Main Menu

জাবিতে জনসচেতনতামূলক ক্যাম্পেইন

অহনা তাসনুভা, জাবি সংবাদদাতা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বহুল পরিচিত সংগঠন ’ইয়েস বাংলাদেশ’ এর নতুন ক্যাম্পেইন ছিল হর্ণমুক্ত ক্যাম্পাস গড়ে তোলাকে প্রতিপাদ্য করে। ১৫ই ফেব্রয়ারি শুক্রবার দুপুর থেকেই সংগঠনের কর্মীরা জড়ো হয় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনের অমর একুশের সামনে। বিভিন্ন বিভাগ ও ব্যাচের এসব শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় এরিয়ার পরিবেশ দূষণমুক্ত রাখতে জনসচেতনতা বৃদ্বির লক্ষে নানা রকমের ব্যানার ও পোস্টার নিয়ে নেমে পড়ে। এসব ব্যানার ও পোস্টারের মূল আহবান ছিল যত্রতত্র গাড়ি পার্কিং না করে নির্দিষ্ট স্থানে পার্ক করা ও অপ্রয়োজনে হর্ন না বাজানোর জন্য।

সাভারের এই বিশ্ববিদ্যালয়টি তার মনোরম প্রাকৃতিক সৈান্দর্যের জন্য বরাবরই আকৃষ্ট করে আসছে পর্যটকদের। তবে বহিরাগতদের মনোরন্জনের খোরাক হতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের নিজেরই পরিবেশ হুমকির মুখে পড়ে যাচ্ছে দূষণের প্রকোপে।

সংগঠনের একজন সদস্য জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজের ছাত্রী লামিসা জানান, ”ক্যাম্পাসের বাইরে থেকে যারা ঘুরতে আসেন তারা ভুলে যান যে এই জায়গাটাকে দূষণমুক্ত রাখাটা তাদেরও নৈতিক দায়িত্বের মাঝে পড়ে। আমাদের এই ক্যাম্পেইনের উদ্দেশ্য সকলের মাঝে সচেতনতা বৃদ্বি করা।”

Share





Related News

Comments are Closed