জাফলংয়ে ২২ শ্যালো মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করতে টাস্কফোর্সের অভিযানে ২০টি শ্যালো মেশিন ও ২টি এস্কেভেটর ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ফেব্রয়ারী) বিকেলে ঘন্টাব্যাপী গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে জাফলংয়ের বল্লাঘাট পাথর কোয়ারি ও মন্দিরের জুম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গোয়াইনঘাট থানার ওসি মো. আবদুল জলিল, সেকেন্ড অফিসার (এসআই) জুনেদ আহমেদ, ট্যুরিস্ট পুলিশের এএসআই জ্যুতিষসহ পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।
এ ব্যাপারে ইউএনও বিশ্বজিত কুমার পাল বলেন, মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে যান্ত্রিক পদ্ধতিতে পাথর উত্তোলন বন্ধ করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরপরও যদি কেউ আদালতের নির্দেশনা অমান্য করে অবৈধভাবে যান্ত্রিক পদ্ধতিতে পাথর উত্তোলনের চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed