Main Menu

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর শেওড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে দু’জনের মৃত্যু হয়েছে। এদের আনুমানিক বয়স যথাক্রমে ৭০ ও ৪৭ বছর। নিহত দু’জনের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে এবং সকালে পৃথক এ দু’টি ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, শেওড়া রেললাইন এলাকায় পৃথক সময়ে ট্রেনের ধাক্কায় দু’জনের মৃত্যু হয়েছে।

ময়নাতদন্তের জন্য দু’জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed