Main Menu

বুড়িগঙ্গা সেতুতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর পোস্তগোলায় বুড়িগঙ্গা সেতুর উপরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন মো. বাচ্চু মিয়া (৫০) ও তার ছেলে জোবায়ের (২৪) এবং একজন অজ্ঞাতনামা পরিচয় (৪৫)।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে শ্যামপুরের পোস্তগোলা ব্রিজের উপরে এ দুর্ঘটনা ঘটে।

শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যা ৬টার দিকে পোস্তগোলা ব্রিজের উপরে ছালছাবিল পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান।

নিহত বাচ্চু মিয়ার বড় ভাই লিটন মিয়া জানান, মঙ্গবার সন্ধ্যায় ছেলে জোবায়েরকে ডাক্তার দেখানো জন্য অটোরিকশায় স্থানীয় একটি হাসপাতালে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

তিনি আরও জানান, বাচ্চু মিয়া ও তার ছেলে স্থানীয় একটি মাংসের দোকানে কাজ করতেন। নিহত বাচ্চু মিয়ার তিন ছেলে এক মেয়ে ছিল।

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) পুলিশ বক্সের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল খান জানিয়েছেন, নিহতদের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।

Share





Related News

Comments are Closed