ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে আটক ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী ও সাংসদদের সম্পর্কে অশ্লীল, মিথ্যা ও সম্মানহানিকর ছবি এবং রাষ্ট্রবিরোধী গুজব ছড়ানোর অভিযোগে সিলেটের দক্ষিণ সুরমা থেকে মোঃ মাসুম আহমেদ (৩৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৯।
সোমবার (১১ ফেব্রুয়ারি) রাতে দক্ষিন সুরমা উপজেলার ভার্থখলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
মাসুম দক্ষিণ সুরমার শেখের গাও এলাকার আব্দুল মহিতের ছেলে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া অফিসার মোঃ মনিরুজ্জামান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানী সিলেট ক্যাম্পের একটি অভিযানিক দল সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে অভিযান চালিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, একাধিক মন্ত্রী, সংসদ সদস্য, প্রধান নির্বাচন কমিশনার সম্পর্কে কুরুচিপূর্ণ, অশ্লীল সম্মান হানিকর ছবি পোষ্ট শেয়ার ও রাষ্ট্র বিরোধী গুজব ছড়ানোর অভিযোগে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের পূর্বক তাকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।’
Related News
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More
সিলেট সীমান্তে ৪২ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪২ লাখ ৫৪ হাজারRead More



Comments are Closed