চট্রগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মাইক্রোবাসের ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে জেলার মিরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এঘটনা ঘটে।
হতাহতদের তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
সীতাকুণ্ড ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ওয়াসি আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে মাইক্রোবাসের চালক ও দুই যাত্রী দগ্ধ হয়ে গাড়ির ভেতরেই মারা যান। তাদের নাম এখনও জানা যায়নি।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed