Main Menu

ফেঞ্চুগঞ্জ বিএনপির ১৬ নেতাকর্মী কারাগারে

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জের বিএনপির ১৬ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

রোববার (১০) ফ্রেরূয়ারি দুপুরে জেলা ও অতিরিক্ত দায়রা জজ কটটেল বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত একটি মামলায় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এনায়েত হোসেন রূহেল, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সুটন, ১ নং ইউনিয়নের সাধারন সম্পাদক জাহিরূল ইসলাম তানিম ৩ নং ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন উস্তার সহ ১৬ জন নেতাকর্মীকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এর আগে দুপুরে তাঁরা জামিনের জন্য আদালতে আবেদন করেন।

এর আগে তারা উচ্চ আদালাত (হাইকোর্ট) থেকে চার সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন।

Share





Related News

Comments are Closed