চট্টগ্রামে আগুনে শতাধিক ঘর পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের অক্সিজেন এলাকায় আগুনে তিনটি কলোনির শতাধিক কাঁচা ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার রাত পৌনে ১০টার দিকে অক্সিজেন এলাকার কেডিএস গার্মেন্টেসের পেছনের জসিমের কলোনিতে এ আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দীন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা জসিমের কলোনি থেকে রহিমের কলোনি এবং আলী আকবরের কলোনিতেও ছড়িয়ে পড়ে।
রাত পৌনে ১টার দিকে বায়েজিদ, চন্দনপুরা ও আগ্রাবাদ স্টেশনের মোট নয়টি গাড়ি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
আগুনে জসিমের কলোনির ৪৭টি, আলী আকবরের কলোনির ৪০টি এবং রহিমের কলোনির ২৭টি ঘর পুড়ে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
রেল লাইনের ধারে গড়ে ওঠা এসব কাঁচা ঘরে নিম্ন আয়ের লোকজন বসবাস করেন। তবে আগুনে কেউ হতাহত হয়নি।
Related News
চট্টগ্রামে পিকনিকের বাস খাদে পড়ে নিহত ২, আহত ২৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারগামী একটি পিকনিকের বাস খাদে পড়েRead More
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More



Comments are Closed