বালুচর থেকে একাধিক মামলার আসামী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট শহরতলীর উত্তর বালুচরের জোনাকী আবাসিক এলাকা থেকে একাধিক মামলার আসামী তারেক আহমদকে (৩০) গ্রেপ্তার করেছে শাহপরাণ থানা পুলিশ।
গ্রেফতারকৃত তারেক সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দনগরের মৃত নজির আহমদের ছেলে। তার বিরুদ্ধে সুনামগঞ্জের ছাতক থানায় ৫টি এবং সিলেট মহানগর পুলিশের দুই থানায় তিনটি মামলা রয়েছে।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, ‘বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তারেককে গ্রেফতার করা হয়েছে। সে মোটর সাইকেল চুরি এবং ছিনতাইকারী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা সহ গ্রেফতারী পরোয়ানা মূলতবী রয়েছে।
সুনামগঞ্জের ছাতক থানায় দায়েরকৃত মামলায় পরোয়ানা থাকায় তাকে সেই থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Related News
সিলেট সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে নারীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোরRead More
গোলাপগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে ইউএনও’র মতবিনিময় সভা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেছেন, সাখবাদিকরা হচ্ছে সমাজের দর্পন।Read More



Comments are Closed